Dhaka, Friday | 24 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 24 April 2026 | English
হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৭ জনের
রেকর্ড গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
সেঞ্চুরি করলেন নাজমুল
ভাড়া পুনর্নির্ধারণের আগেই ট্রাক ভাড়া বেড়েছে ১০-১৫ হাজার টাকা
শিরোনাম:

নবাবগঞ্জে বীজ-সার ও গবাদিপশু বিতরণে আশ্বাস: সমাজকল্যাণমন্ত্রীর

প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৬:১৫ পিএম  (ভিজিটর : ৩২)

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় কৃষি, প্রাণিসম্পদ ও ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই, সব সময় আপনাদের পাশে থাকব। কোনো অবস্থাতেই বিএনপিকে জনগণের কাছ থেকে আলাদা করা যাবে না।”

শনিবার (১১ এপ্রিল) দুপুরে নবাবগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের দল। তাই বিএনপির দায়বদ্ধতা জনগণের কাছেই সবচেয়ে বেশি। সেই কথা মাথায় রেখেই জনাব তারেক রহমান দেশ পরিচালনার জন্য যে নেতৃত্ব দিচ্ছেন, ইনশাআল্লাহ আপনারা কথা ও কাজের মাধ্যমে তার সুফল দেখতে পাবেন।”

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করা হচ্ছে। কৃষি, প্রাণিসম্পদ ও সমাজকল্যাণ খাতে সহায়তা প্রদান করে জনগণের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

পরে কৃষি অধিদফতরের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। প্রাণিসম্পদ অধিদফতরের উদ্যোগে ‘সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় ছাগল ও খাদ্য উপকরণ বিতরণ করা হয়। এছাড়া সমাজকল্যাণ অধিদফতরের উদ্যোগে উপকারভোগীদের মাঝে গবাদিপশুও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, কৃষি, প্রাণিসম্পদ ও সমাজকল্যাণ অধিদফতরের কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝