দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নবাবগঞ্জ আফতাবগঞ্জ সড়ক থেকে চামুণ্ডা পর্যন্ত গুরুত্বপূর্ণ পাকা সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুর ২ টার দিকে স্থানীয় জনগণের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন (এমপি)।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান, উপজেলা প্রকৌশলী হোসেন আলীসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। এ বৃহত্তর দিনাজপুর জেলার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর তত্ত্বাবধানে প্রায় ১ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি ১ কোটি ৩৯ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হবে।
এফপি/জেএস