Dhaka, Monday | 8 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 8 June 2026 | English
এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী
সীমান্তে পুশ ইন ঠেকাতে ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
১২ হাজার শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে আজ
শিরোনাম:

গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ২:৩০ পিএম  (ভিজিটর : ১০৪)

মুন্সীগঞ্জের গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুজ্জামান নইমুলের ওপর হামলা কারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।

শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় গজারিয়া উপজেলার ভবেরচর বাজারস্থ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ৩য় তলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এতে গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু, সদস্য সচিব আব্দুল কাদের, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মিন্টু, সদস্য মাহবুল আলম খান, আব্দুল সাত্তার ঢালী, আব্দুল গাফফারসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সিরাজুল ইসলাম পিন্টু বলেন, দেশের স্বাধীনতায় মুক্তিযোদ্ধাদের অবদান অপরিসীম। একজন বীর মুক্তিযোদ্ধার ওপর পরিকল্পিত ভাবে হামলা চালানো কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। গুরুতর আহত ওয়াহিদুজ্জামান নইমুল বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা সংকটাপন্ন।

তিনি আরও বলেন, হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন, মুক্তিযোদ্ধারা তা করবেন। এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী বলেন, এ ঘটনায় দায়ের করা মামলায় ইতোমধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। চার থেকে পাঁচজন আসামি জামিনে রয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

প্রসঙ্গত, গত ৩১ মার্চ দুপুরে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে উপজেলার বালুয়াকান্দি এলাকায় বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুজ্জামান নইমুল (৭৬)-এর ওপর হামলা চালায় একদল সন্ত্রাসী। এ সময় তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়। হামলায় তার একটি হাত ও একটি পা ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত করা হয়।

ঘটনার পর মুক্তিযোদ্ধার ভাতিজা আসাদ ৯ জনকে আসামি করে গজারিয়া থানায় একটি মামলা দায়ের করেন। আহত ওয়াহিদুজ্জামান নইমুল উপজেলার বালুয়াকান্দি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝