Dhaka, Thursday | 9 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৫:৩২ পিএম  (ভিজিটর : ৭)

ঘুড়ি ওড়াতে গিয়ে মাদারীপুরের কালকিনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রবিউল সরদার-(১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। পৌর এলাকার দক্ষিন গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রবিউল সরদার কালকিনি উপজেলার দক্ষিন গোপালপুর গ্রামের খোকন সরদারের ছেলে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ঢাকার একটি হাসপাতালে ওই শিক্ষার্থী মারা গেছেন বলে নিশ্চিত করেছেন নিহতের পরিবার।

পুলিশ ও ভূক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, নিহত রবিউল সরদার কয়েকজন বন্ধুর সাথে বুধবার বিকেলে তাদের বাড়ির পাসের একটি বাসার ছাদে ঘুড়ি ওড়াতে যায়। এ সময় অসাবধানতার কারনে ছাদের উপরে থাকা বিদ্যুৎ এর তারে পৃষ্ট হয় রবিউল। গুরুতর অবস্থায় শিশুকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রবিউলকে রাতে পাঠানো হয় রাজধানী ঢাকার একটি হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যায় সে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম বলেন, ‘বিদ্যুৎপৃষ্টে এক শিশুর মৃত্যু হয়েছে। তবে থানায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝