Dhaka, Friday | 24 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 24 April 2026 | English
হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৭ জনের
রেকর্ড গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
সেঞ্চুরি করলেন নাজমুল
ভাড়া পুনর্নির্ধারণের আগেই ট্রাক ভাড়া বেড়েছে ১০-১৫ হাজার টাকা
শিরোনাম:

নবাবগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৪২ পিএম  (ভিজিটর : ২৯)

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু দে।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে জননিরাপত্তা জোরদার, অপরাধ প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা আসাদুজ্জামান, কৃষি কর্মকর্তা জাহিদ হোসেন ইলিয়াস, প্রকৌশলী হোসেন আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বনিকসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও গণমাধ্যমকর্মীরা।

সভায় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।

উল্লেখ্য, এ সভার পূর্বে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়, যেখানে উৎসবকে সুষ্ঠু ও আনন্দমুখরভাবে উদযাপনের জন্য বিভিন্ন প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝