Dhaka, Saturday | 18 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 July 2026 | English
বাংলাদেশে চলবে বুলেট ট্রেন, জানালেন চীনা রাষ্ট্রদূত
আজ থেকে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
শিরোনাম:

চাটখিলে দুই হাসপাতালের বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানা

প্রকাশ: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ৬:১৪ পিএম  (ভিজিটর : ৫৪)

নোয়াখালীর চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় দুটি বেসরকারি হাসপাতালকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে চাটখিল ইসলামিয়া হাসপাতালে বিভিন্ন প্রকার অনিয়মের জন্য ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অপারেশন থিয়েটার রুম সিলগালা করা হয় এবং চাটখিল ফিজিওথেরাপি সেন্টারে অবৈধভাবে রোগী ভর্তি রাখার অপরাধে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এবং রোগী ভর্তি রাখার কক্ষগুলো সিলগালা করা হয়।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুল আহমেদ নয়ন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল ইসলামসহ চাটখিল থানা পুলিশের একটি দল।

চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী জানান, রোগীদের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝