Dhaka, Friday | 25 September 2026
         
English Edition
   
Epaper | Friday | 25 September 2026 | English
শিরোনাম:

জুয়া খেলায় বাধা: স্বেচ্ছাসেবক দল নেতা মারধরে আহত

প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৬:০৯ পিএম  (ভিজিটর : ১০৪)

মাদারীপুরের রাজৈরে জুয়া খেলায় বাধা দেওয়ার জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র এক স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে।

এসময় তাকে পিটিয়ে আহত করে স্থানীয় আওয়ামী লীগ সমর্থক লালচান শেখ (৩৮) ও তার লোকজন। এমন অভিযোগ করেছেন আহত রাজৈর পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রুহুল আমিন (৩৭)। তিনি পৌরসভার ৯ নং ওয়ার্ড মোল্লাকান্দি গ্রামের মৃত আব্দুল বারেক বেপারীর ছেলে। শনিবার (৪ এপ্রিল) দুপুরে এ ঘটনা রাজৈর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত নিজ এলাকায় জুয়া খেলায় বাধা দিয়ে আসছিল স্বেচ্ছাসেবক দল নেতা রুহুল। এরই জেরে বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে শুক্রবার রাতে রুহুলের ওপর হামলা চালায় আওয়ামীলীগ সমর্থক লালচান শেখ, তার ভাই সাঈদ শেখ সহ লোকজন বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। পরে তার বাড়িতেও হামলা চালানো হয়। একপর্যায়ে ৯৯৯-এ কল দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে রুহুল ও তার স্ত্রী-সন্তানদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এ ঘটনায় শনিবার দুপুরে রাজৈর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। মামলা দিতে চাইলে নেওয়া হবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝