Dhaka, Friday | 28 August 2026
         
English Edition
   
Epaper | Friday | 28 August 2026 | English
শিরোনাম:

নবাবগঞ্জে চড়ারহাট-নওদাপাড়া সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৫:৩৮ পিএম  (ভিজিটর : ১৪৯)

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত গুরুত্বপূর্ণ পাকা সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সকালে স্থানীয় জনগণের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন (এমপি)।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। নতুন করে পাকা সড়ক নির্মাণের ফলে স্থানীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।

জানা গেছে, দিনাজপুর সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর তত্ত্বাবধানে প্রায় ১ কিলোমিটার দৈর্ঘ্যের এ সড়কটি নির্মাণ করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ৫ লাখ টাকা।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম দেশের প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করা হচ্ছে। গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝