Dhaka, Tuesday | 21 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 21 July 2026 | English
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে আবেগাপ্লুত ইয়ামি, বললেন ‘স্বপ্ন সত্যি হয়’
ফাইনালে হেরে এএফএ’র সংবর্ধনা বর্জন মেসি’র
বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম
নাটক জমিয়ে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
শিরোনাম:

ছুটির দিনে নারীকে অফিসে ডেকে ধর্ষণ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেফতার

প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১:২২ পিএম  (ভিজিটর : ৭৮)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দিনাজপুরে সাপ্তাহিক ছুটির দিনে গল্প করার জন্য নিজ কার্যালয়ে ডেকে নিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে। শুক্রবার (৩ এপ্রিল) সকালের দিকে এ ঘটনার শিকার হন বলে দাবি ওই নারীর।

ভুক্তভোগী নারী হাকিমপুর উপজেলার বাসিন্দা, দুই সন্তানের জননী এবং পেশায় গরুর খামারি। শুক্রবার রাতে তিনি হাকিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে রাত আটটার দিকে হাকিমপুর পৌর শহরের হিলি বাসস্ট্যান্ড এলাকা থেকে পুলিশ ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত কর্মকর্তা ওই নারীর সঙ্গে পূর্বপরিচিত ছিলেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ওই নারীকে মুঠোফোনে কল কল করে গল্প করার জন্য তার নিজ কার্যালয়ে ডেকে নেন ওই কর্মকর্তা। সেখানে গিয়ে গল্পের এক পর্যায়ে কক্ষের দরজা বন্ধ করে নারীকে ধর্ষণ করেন।

একাধিক সূত্রে জানা যায়, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে পূর্বেও নারী কেলেঙ্কারির অভিযোগ ছিল।

হাকিমপুর থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। গ্রেপ্তার অভিযুক্ত কর্মকর্তাকে শনিবার (৪ এপ্রিল) দুপুরে দিনাজপুর আদালতে হাজির করা হবে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝