Dhaka, Tuesday | 28 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 28 July 2026 | English
শিরোনাম:

মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৩:১৬ পিএম  (ভিজিটর : ৩৫৭)

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ফেসবুকে পরিচয়ের পর ভালোবেসে বিয়ে করা এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাত্র এক বছরের দাম্পত্য জীবনের পর ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে মীম আক্তার (২৪) নামের ওই গৃহবধূর মরদেহ।

মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি পাঁচতলা ভবনের ফ্ল্যাট থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত মীম আক্তার উপজেলার টেংগারচর ইউনিয়নের বরইকান্দি ভাটেরচর গ্রামের মুক্তার হোসেনের মেয়ে। তিনি স্বামী কিবরিয়ার সঙ্গে বালুয়াকান্দি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। কিবরিয়া পেশায় একজন জাহাজ শ্রমিক।

নিহতের স্বামী কিবরিয়া জানান, প্রায় এক বছর আগে ফেসবুকে পরিচয়ের পর ভালোবেসে মীমকে বিয়ে করেন। মীম একা থাকতে ভয় পেতেন এবং গত কয়েক মাস ধরে তীব্র মাথা ব্যথায় ভুগছিলেন। বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হলেও অবস্থার উন্নতি হয়নি। ঘটনার আগের রাতে কর্মস্থলে যাওয়ার সময় তিনি শাশুড়িকে বাসায় এসে থাকার জন্য অনুরোধ করেন। তবে সকালে কর্মস্থলে থাকা অবস্থায় স্ত্রীর মৃত্যুর খবর পান তিনি।

নিহতের মা আছিয়া খাতুন জানান, মেয়ের জামাতা কিবরিয়ার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়। ভালোবেসেই তাদের বিয়ে হয়েছিল। সোমবার রাতে মেয়ের জামাই তাকে বাসায় আসতে বললেও বেশি রাত হয়ে যাওয়ায় তিনি যেতে পারেননি। পরে মঙ্গলবার ভোরে এসে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় ঘরে প্রবেশ করে মীমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। কী কারণে তার মেয়ে এমন সিদ্ধান্ত নিল, তা তিনি বুঝতে পারছেন না বলে জানান তিনি। দাম্পত্য জীবনে কোনো বিরোধ ছিল না বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি হাসান আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝