Dhaka, Tuesday | 14 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 14 July 2026 | English
বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার
বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর
সারাদেশে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়ল তেলের দাম
শিরোনাম:

নবাবগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৫:২৩ পিএম  (ভিজিটর : ৫৬২)

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘নবাবগঞ্জ সক্ষমতা প্রতিবন্ধী যুব ও পুনর্বাসন সংস্থা’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনোদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ফতেহ। তিনি ৫৪ জন প্রতিবন্ধীর হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন।

এ সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউনুচ আলী, সহকারী অধ্যাপক আল আলিমুল রাজি, বিশিষ্ট ব্যবসায়ী জিল্লুর রহমান এবং সংগঠনের সভাপতি রাজিউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ তাদের জীবনে আনন্দ যোগানোর পাশাপাশি সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝