Dhaka, Wednesday | 20 May 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 20 May 2026 | English
হাম রোগীদের নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা
বাবরকে ফিরিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিল বাংলাদেশ
সব পুড়লেও অক্ষত কুরআনের হরফ!
৬৫,৫৯২ হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন, ১৮ বাংলাদেশির মৃত্যু
শিরোনাম:

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদে নবনিযুক্ত প্রশাসককে মাইনুল হোসেন চপলের অভিনন্দন

প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৭:১০ পিএম  (ভিজিটর : ৯৪)

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হওয়ায় আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাইনুল হোসেন চপল।

রোববার রাতে এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় মাইনুল হোসেন চপল বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি নতুন প্রশাসকের হাত ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের কার্যক্রম গতিশীল হবে এবং ব্রাহ্মণবাড়িয়ার সার্বিক উন্নয়নে কাজ করবেন। আমি তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।

উল্লেখ্য, রোববার বিকেলে দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে সরকারি এক সিদ্ধান্তের মাধ্যমে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে সরকার এই জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝