Dhaka, Saturday | 18 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 July 2026 | English
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
মেসির সঙ্গে বেলিংহামের লেগেছিল কী নিয়ে
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শিরোনাম:

লালপুরে নবজাতক চুরির চেষ্টা

প্রকাশ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৭:৫২ পিএম  (ভিজিটর : ৪৯)

নাটোরের লালপুর উপজেলায় বাড়ি থেকে এক মাস বয়সী নবজাতক শিশুকে নিয়ে পালিয়ে যায় এক তরুণী। পরে স্থানীয়দের সচেতনতা ও তৎপরতায় শিশুটিকে উদ্ধার করা হয়েছে।

জানা যায়, উপজেলার নবীনগর গ্রামের আরশেদ মোল্লার মেয়ে বিজলী খাতুনের বিয়ে হয়েছে পাশের নূরুল্লাপুর গ্রামের ভ্যানচালক মো. লালুর সঙ্গে। তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন এবং প্রায় এক মাস আগে একটি কন্যা সন্তানের জন্ম দেন।

শনিবার (১৪ মার্চ) দুপুরে শিশুটির চিকিৎসার জন্য বিজলী খাতুন লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সেখানে এক অজ্ঞাতপরিচয় তরুণীর (১৮) সঙ্গে তার পরিচয় হয়। পরে ওই তরুণী বিজলী খাতুনের সঙ্গে নবীনগরে তার বাবার বাড়িতে আসে।

সন্ধ্যার দিকে শিশুটিকে কোলে নিয়ে বাড়ির আঙিনায় হাঁটছিলেন ওই তরুণী। একপর্যায়ে সুযোগ বুঝে নবজাতকটিকে নিয়ে তিনি পালিয়ে যান। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন এবং লালপুর থানায় খবর দেন। এরপর পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান শুরু করে।

রবিবার সকালে উপজেলার লক্ষণবাড়ীয়া এলাকায় এক কিশোরীকে নবজাতক শিশুসহ সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে সকালে হাঁটতে বের হওয়া এক নারী সন্দেহ করেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সংবাদ দেখে ঘটনাটি সম্পর্কে আগে থেকেই অবগত ছিলেন। পরে জিজ্ঞাসাবাদ করলে ওই কিশোরী ভয়ে শিশুটিকে ফেলে রেখে পালিয়ে যায়।

পরে ওই নারী নবজাতকটিকে উদ্ধার করে নবীনগরে নিয়ে আসেন। পরবর্তীতে শিশুটিসহ উদ্ধারকারী নারীকে থানায় নেওয়া হয়।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকারী নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নবজাতকসহ নাটোর আদালতে পাঠানো হয়েছে। আদালতের মাধ্যমে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় জড়িত মূল আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলমান রয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝