Dhaka, Saturday | 18 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 July 2026 | English
বাংলাদেশে চলবে বুলেট ট্রেন, জানালেন চীনা রাষ্ট্রদূত
আজ থেকে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
শিরোনাম:

আশরাফুল জনিকে স্বাগত জানালো যুক্তরাজ্যের রেইনহ্যাম ক্লাব

প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৫:১১ পিএম  (ভিজিটর : ৩৮)

নোয়াখালীর চাটখিলের গ্রামের মেঠো পথে বেড়ে ওঠা পাড়ার একসময়ে আলোচীত স্কুল ক্রিকেটার চাটখিল উপজেলার সিংবাহুড়া গ্রামের কৃতি সন্তান আশরাফুল ইসলাম জনি।

যুক্তরাজ্যের লন্ডনে আসন্ন মৌসুমের জন্য রেইনহ্যাম ক্রিকেট ক্লাবে আশরাফুল জনিকে উৎসব মুখর পরিবেশে স্বাগত জানাতে স্বাগতম জানিয়েছেন স্থানীয় এ ক্রিকেট সংগঠনটি।

স্কুল ক্রিকেটে হাতেখড়ি জনি একজন দুর্দান্ত টপ অর্ডার ব্যাটার, যার দুর্দান্ত অভিজ্ঞতা এবং ব্যাটের সাথে একটি শক্তিশালী খ্যাতি রয়েছে। তার উপস্থিতি রেইনহ্যাম স্কোয়াডে একটি চমৎকার সংযোজন হবে এবং আসন্ন মৌসুমের জন্য দলকে আরও শক্তিশালী করবে বলে জানান স্থানীয় ক্রিকেট সংগঠনটি।

এই বছর হামরো লিগ, এনসিএল গেমস এবং আমাদের টি-২০ প্রতিযোগিতায় অ্যাকশনে দেখতে পারায় আনন্দিত উচ্ছাস প্রকাশ করেছেন ক্লাবটি। আমরা তাকে মৌসুমের  জন্য সকল শুভকামনা জানাই।

ক্লাবটিকে ঘিরে প্রাক্তন আন্তর্জাতিক তারকা মোহাম্মদ আশরাফুল, আন্ডার- ১৯ অধিনায়ক আকবর আলী এবং ঢাকা প্রিমিয়ার ডিভিশন খেলোয়াড় শাবাজ চৌহান গত বছর এই ক্লাবের হয়ে খেলেছেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝