Dhaka, Saturday | 4 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 4 July 2026 | English
জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী
স্বর্ণের দাম ভরিতে বাড়লো ২২১৬ টাকা
শিরোনাম:

গৌরনদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৩

প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৭:৫৮ পিএম  (ভিজিটর : ১৪৪)

ঢাকা–বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষে মাইক্রোবাস চালকসহ দুইজন নিহত এবং তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কসবা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার কুলচর গ্রামের আজাহার মাঝির ছেলে মাইক্রোবাস চালক রিপন মাঝি (৩২) এবং ঢাকার এলিফ্যান্ট রোড নিউমার্কেট এলাকার মো. ওয়াহিদের ছেলে মো. ইলিয়াস (৪২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে যাত্রী নিয়ে টেকেরহাট এন্টারপ্রাইজের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১২-৬৫৫৯) শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে সকাল সাড়ে ৯টার দিকে গৌরনদীর কসবা এলাকায় দ্রুতগতিতে চলার সময় বিপরীত দিক থেকে আসা কুয়াকাটাগামী একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ ৫৬-০০৯২) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় বাস ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয়।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক যাত্রী মো. ইলিয়াসকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত হয়েছেন, মাদারীপুরের শিবচর উপজেলার মির্জাকান্দী গ্রামের জহিরউদ্দিন মোল্লার ছেলে মনিরুজ্জামান (৪১), ঢাকার মুরাদপুর এলাকার মতিউর রহমানের ছেলে নুরুজ্জামান (৪৬) এবং কুমিল্লা জেলার জয়নাল আবেদীনের ছেলে শফিউল (৪০)। তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝