Dhaka, Friday | 2 October 2026
         
English Edition
   
Epaper | Friday | 2 October 2026 | English
শিরোনাম:

সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোকবার্তা

প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৭:৫০ পিএম  (ভিজিটর : ১৮১)

গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাই টিভির প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়ার বড় বোন বিউটি হক (৫৮) আজ মঙ্গলবার (৩ মার্চ) ভোর ৫টা ৫০ মিনিটে খুলনা জেলার দৌলতপুর উপজেলার দক্ষিণ পাবলা নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে সহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতাজনিত কারণে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে সম্প্রতি তাঁকে চিকিৎসা সেবা দেওয়া হয়। ভোরে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ইন্তেকালের সংবাদ ছড়িয়ে পড়লে গৌরনদী ও খুলনা এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরহুমার নামাজে জানাজা আজ বাদ জোহর খুলনা জেলার দৌলতপুর উপজেলার দক্ষিণ পাবনা সবুজ সংঘ ক্লাবমাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে গোয়ালখালী মুসলিম কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে পারিবারিকভাবে নিশ্চিত করা হয়েছে।

‎মরহুমার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি। এক শোকবার্তায় তিনি বলেন, মরহুমা বিউটি বেগমের ইন্তেকালে আমরা একজন স্নেহময়ী, ধর্মপরায়ণ নারীকে হারালাম। তাঁর প্রস্থান পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি, তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

‎মন্ত্রী আরও বলেন, শোকসন্তপ্ত পরিবার, বিশেষ করে সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়াসহ তাঁর স্বজনদের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। মহান আল্লাহ যেন তাঁদের এই কঠিন শোক সহ্য করার তাওফিক দান করেন।

‎এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে পৃথক শোকবার্তা প্রদান করা হয়েছে। মরহুমার রূহের মাগফিরাত কামনায় এলাকায় দোয়া মাহফিলের আয়োজনের কথাও জানা গেছে।

‎তাঁর ইন্তেকালে পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোক ও বেদনার ছায়া নেমে এসেছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝