Dhaka, Monday | 6 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 6 July 2026 | English
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
শিরোনাম:

গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল

প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১৩ পিএম  (ভিজিটর : ৫৬)

মাদারীপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাদারীপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক, অ্যাডভোকেট মোঃ জামিনুর হোসেন মিঠু'র উদ্যোগে গণমাধ্যম কর্মীদের সাথে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সভায় তিনি আসন্ন মাদারীপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ সমর্থনে নির্বাচিত হতে পারলে মাদারীপুর পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তর করবেন। নাগরিক সেবা ডিজিটাল ও আধুনিকায়নের মাধ্যমে হাতের মুঠোয় পৌঁছে দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

তিনি আরও বলেন, নগরবাসীর যেকোনো সমস্যা দ্রুত সমাধানে কার্যকর ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলা হবে। দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জনবান্ধব পৌর ব্যবস্থাপনা নিশ্চিত করাই হবে তার অঙ্গীকার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক সায়েম বেপারী, জেলা জাসাসের সদস্য সচিব মনজুরুল ইসলাম শহীদ, বিশিষ্ট পুস্তক ব্যবসায়ী মোঃ টুটুল, অ্যাডভোকেট আনিস সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝