ফুলের শ্রদ্ধা আর ভালোবাসার সংস্কৃতির মধ্যে নিতাই রায় চৌধুরীকে বরণ করে নিল মাগুরাবাসী। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে মাগুরার প্রবেশদ্বার ওয়াবদা গড়াই সেতুর সামনে থেকে নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। একই সাথে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান কেউ ফুলের শ্রদ্ধা ভালোবাসায় বরণ করে নেয় সাধারণ জনগণ ও নেতা কর্মীরা।
দুই নেতার গাড়ি বহরটিকে মোটরসাইকেল শোডাউন করে মাগুরা সার্কিট হাউজে নিয়ে আসা হয়। সেখানে জেলার প্রশাসক ও পুলিশ সদস্যরা মন্ত্রীকে রাষ্ট্রীয় মর্যাদায় স্যালুট জানান।
সার্কিট হাউজ হলরুমে মাগুরা জেলা বিএনপির পক্ষ থেকে মন্ত্রী কে ফুলের শ্রদ্ধা ও সংবর্ধনা জানানো হয়। পরে একে একে মাগুরা জেলা বিএনপির রাজনৈতিক সংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানান নেতা কর্মীরা।
এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ, পৌর বিএনপি'র আহ্বায়ক মাসুদ হাসান খান কিজিলসহ সহ ইউনিয়ন ওয়ার্ড বিএনপি'র পক্ষ থেকেও সংস্কৃতির মন্ত্রী ও সংসদ সদস্য মনোয়ার হোসেন খান কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন মূল কর্মসূচি বেকার সমস্যার সমাধান করা মাগুরা উৎপাদন মুখে একটি কর্মকান্ড করতে হবে যেখান থেকে শিক্ষিত এবং অর্ধশিক্ষিত বেকাররা নিজ উদ্যোগকে আত্মকর্মসংস্থানের সৃষ্টির মাধ্যমে সমাজের ভূমিকা রাখবে।
পাশাপাশি তিনি বলেন , সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী প্রত্যেকটি উপজেলায় দুটি করে খাল খননের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরপরে নদী খনন কর্মসূচি হাতে নেওয়া হবে জেলার উপর দিয়ে বয়ে যাওয়া কুমার ফটকি চিত্রা সহ বিভিন্ন নদী গুলো খনন করা কথা জানান তিনি।
এছাড়া মাগুরা জেলা সবদিক থেকে অনূন্নত একটি জেলা। যেদিকে তাকাই সব দেখি শিল্প কলকারখানা আছে কিন্তু মাগুরাতে নেই মাগুরার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব শিল্প কলকারখানা গড়ে তোলার মতো পরিবেশ পেলে সৃষ্টি করা হবে শিল্প কলকারখানা।
এফপি/জেএস