Dhaka, Tuesday | 5 May 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 5 May 2026 | English
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১৭ জনের র্মৃত্যু
বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি, বন্যার শঙ্কা
কৃষকের স্বপ্ন এখন পানির নিচে
ক্রীড়া কূটনীতিতে যুক্ত হচ্ছেন জাইমা রহমান
শিরোনাম:

নবনির্বাচিত এমপি খোকনের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা

প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৩ পিএম  (ভিজিটর : ৬১)

সদ্য অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত নোয়াখালী -১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে ব্যারিস্টার এ এম মাহাবুব উদ্দিন খোকন এর সাথে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ ফেব্রুয়ারী (বুধবার) সকালে আয়োজিত এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, বিভিন্ন দপ্তরের সমস্যা এবং উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবি, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মোশতাক আহমেদ এবং উপজেলা এলজিইডি প্রকৌশলী শাহিনুর আলম সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা।

এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু হানিফ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মহি উদ্দিন হাসান, চাটখিল পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল এবং সদস্য সচিব আহসানুল হক মাসুদ প্রমুখ।

সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের বিদ্যমান সমস্যা, মাদকদ্রব্যের বিস্তার, কিশোর গ্যাং কার্যক্রম ও জুয়া প্রতিরোধসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে কাজ করে উপজেলার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ভূমিকা রাখার আহ্বান জানান।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝