Dhaka, Sunday | 3 May 2026
         
English Edition
   
Epaper | Sunday | 3 May 2026 | English
হাম ও হামের উপসর্গে প্রাণ গেল ১০ শিশুর
শিশু কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া
হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী
ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

এমপি কামরুজ্জামান কামরুল

‎অন্যায়কারীর পক্ষে কোনদিন সাফাই করবোনা

প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২১ এএম  (ভিজিটর : ২৯৮)

মাদক ও যাদুকাটা নদীতে রাতের আধাঁরে অবৈধভাবে মেজার মেশিন দিয়ে উত্তোলনের বিরুদ্ধে তাহিরপুর থানার ওসি আমিনুর ইসলাম ও নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিককে তাৎক্ষণিক অ্যাকশনে নামার নির্দেশ দেন সুনামগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য  (এমপি) কামরুজ্জামান কামরুল। তিনি বলেন,  অন্যায়কারী আমার ভাই, বন্ধু, দলের যেই হউক ? আমি কোনদিন তাদের পক্ষ সাফাই করবোনা।
রবিবার‎ (২২ ফেব্রুয়ারী) উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারী ও সাত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলছেন কামরুজ্জামান কামরুল। 
‎তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল আরও বলেন,  আমি নিজেও অন্যায় করবোনা, কাউকে অন্যায় করতে দেবো না। অন্যায়কারী যেই হউক কাউকেই ছাড় দেয়া হবে না। এ সময় তিনি থানার ওসি ও সীমান্তের বিজিবিকে মাদকের বিরুদ্ধে   কঠোর অভিযানে নামতে বলেন। মাদককারবারী ও মাদকসেবী সে যেই হউক সবাইকে যেন আইনের আওতায় আনা হয়। পাশাপাশি তিনি কোন নিরপরাদ মানুষ যাতে এই অভিযানে হয়রানির শিকার না হয় সে বিষয়েও দৃষ্টি রাখার জন্য বলেন।
‎কামরুল বলেন, মানুষ আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছে অনেক স্বপ্ন নিয়ে। আমাকে ভোট দেওয়ার পেছনে লাখো মানুষের স্বপ্ন জড়িত আছে তাদের দোয়াও আছে। মানুষ আমার কাছে টাকাপয়সা চাইবে না। তারা চায় এই অঞ্চলের একটু উন্নয়ন আর শান্তিতে একটু বসবাস করতে। মানুষের এই স্বপ্ন বাস্তবায়ন আমার একার পক্ষে সম্ভব না। তাই আমাদের সবাইকে যে যার জায়গা থেকে এক সাথে কাজ করতে হবে তাহলেই সম্ভব। 
‎এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  এতে উপজেলার সাত ইউনিয়নের চেয়ারম্যান, স্থানীয় বিএনপির ও বাংলাদেশ জামায়াত ইসলামি নেতৃবৃন্দ ও উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।
এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝