Dhaka, Wednesday | 24 June 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 24 June 2026 | English
জাহেদ উর রহমান প্রসঙ্গে বক্তব্য স্পষ্ট করল ভারত
ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি
রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা
শিরোনাম:

হাতিয়ায় ধানের শীষের সমর্থকের দোকানে আগুন

প্রকাশ: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১০ পিএম  (ভিজিটর : ৪৮)

নোয়াখালীর হাতিয়ায় ধানের শীষের এক সমর্থকের দোকানে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। রাতের আঁধারে দেওয়া আগুনে পুড়ে গেছে ৭টি দোকান, একটি মাইক্রোবাস ও দুটি সিএনজি। এতে প্রায় এক কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মুলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মালিক চরঈশ্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কালাম সর্দার।

ঘটনার খবর পেয়ে ভোরেই ঘটনাস্থল পরিদর্শন করেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। তিনি এ ঘটনার জন্য এনসিপির নেতাকর্মীদের দায়ী করেন।

স্থানীয়রা জানান, রাত আনুমানিক ৩টার দিকে আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগেই ৭টি দোকানের মালামালসহ পাশের গ্যারেজে থাকা দুটি সিএনজি ও একটি মাইক্রোবাস পুড়ে ছাই হয়ে যায়।

দোকান মালিক কালাম সর্দার বলেন, “আমি ধানের শীষের পক্ষে কাজ করছি। কয়েকদিন ধরে প্রতিপক্ষের লোকজন আমাকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছিল। দোকানে আগুন দেবে বলেও হুমকি দেয়। গভীর রাতে মোবাইলে খবর পাই দোকানে আগুন লেগেছে। এসে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে।”

এ বিষয়ে মাহবুবের রহমান শামীম বলেন, “ধানের শীষের পক্ষে কাজ করার কারণে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। প্রশাসনের কাছে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝