Dhaka, Wednesday | 24 June 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 24 June 2026 | English
জাহেদ উর রহমান প্রসঙ্গে বক্তব্য স্পষ্ট করল ভারত
ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি
রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা
শিরোনাম:

হাতিয়ায় ধানের শীষের পক্ষে বিশাল মিছিল

প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৯ পিএম  (ভিজিটর : ৪৪)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালীর হাতিয়ায় ধানের শীষ প্রতীকের পক্ষে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা সদরে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই মিছিলটি বের করা হয়।

মিছিলটি হাতিয়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ঘুরে বিএনপির কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়। মিছিলে অংশ গ্রহণকারীরা ধানের শীষের পক্ষে নানা স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন হয়েছে। তাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকাতে হবে। বক্তারা আরও বলেন, হাতিয়ার সাধারণ মানুষ এবার ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করেছে। তারা দাবি করেন, এই মিছিল প্রমাণ করে জনগণ বিএনপির পাশে রয়েছে।

মিছিল ও সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

এদিকে মিছিল চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এফপি/জেএস


সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝