Dhaka, Thursday | 9 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩০ পিএম  (ভিজিটর : ৪২)
৭ ফেব্রুয়ারি আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুলাউড়া আগমন উপলক্ষে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে জামায়াতে ইসলাম মৌলভীবাজার জেলা শাখা

৭ ফেব্রুয়ারি আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুলাউড়া আগমন উপলক্ষে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে জামায়াতে ইসলাম মৌলভীবাজার জেলা শাখা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান আগামী ৭ ফেব্রুয়ারি শনিবার তাঁর নিজ জন্মভূমি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আসছেন। আমীরে জামায়াতের আগমন উপলক্ষে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে জামায়াতে ইসলাম মৌলভীবাজার জেলা শাখা।

মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর ও মৌলভীবাজার-২ আসনে (দাঁড়িপাল্লা) প্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী ও জেলা সেক্রেটারী মোঃ ইয়ামীর আলী। এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সিলেট মহানগরী সহকারী সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, মৌলভীবাজার জেলা সহকারী সেক্রেটারি আজিজ আহমদ কিবরিয়া, জেলা কর্মপরিষদের সদস্য আব্দুল কুদ্দুস নোমান, কুলাউড়া উপজেলা জামায়াতের আমীর আব্দুল মুনতাজিম, নায়েবে আমির মোঃ জাকির হোসেন, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি'র কুলাউড়া উপজেলা আহবায়ক ফারুক উদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ আলম সরকার, বাংলাদেশ খেলাফত মজলিশ কুলাউড়া উপজেলা সভাপতি মাওলানা ইউনুস আহমদ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা রফিকুর রহমান, সহ-সভাপতি আব্দুস শাকুর, এনসিপি কুলাউড়ার সিনিয়র যুগ্ম সদস্য সচিব জাহিদুল ইসলাম রুমেলসহ জামায়াতসহ জোটের বিভিন্ন দলের নেতৃবৃন্দ।

এরআগে আমীরে জামায়াতের আগমণ উপলক্ষে গত ২ ফেব্রুয়ারি বিকেলে জামায়াতে ইসলাম কুলাউড়া উপজেলা শাখার আয়োজনে বিশাল প্রচার মিছিল হয়। উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে ও সেক্রেটারী প্রভাষক মো. বেলাল আহমদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের আমীর মো. ফখরুল ইসলাম। এদিকে ২ ফেব্রুয়ারি জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সমাবেশস্থল নবীন চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন করে সমাবেশের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। শান্তিপূর্ণভাবে জনসভা সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি। তিনি বলেন, জামায়াতের আমীরের কুলাউড়া আগমণে সমাবেশস্থলে কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাব, সেনাবাহিনী, বিজিবি, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবে।

মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামির আলী গণমাধ্যমকে বলেন, এই সফর উপলক্ষে শনিবার সকাল ১১টার দিকে উপজেলার নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সকাল সাড়ে এগারোটায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান। ৭ ফেব্রুয়ারী জামায়াতে ইসলামীর আমিরের সিলেট বিভাগে চারটি কর্মসূচি রয়েছে। এরমধ্যে সকাল ১০টায় হবিগঞ্জে, বেলা ১১টায় কুলাউড়ায় নির্বাচনী জনসভা, দুপুরে সুনামগঞ্জ ও বিকেলে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় অংশগ্রহণ করবেন।

ইয়ামির আলী আরো জানান, নিজ জন্মভূমিতে আমিরে জামায়াতের আগমনকে কেন্দ্র করে কুলাউড়াসহ জেলার দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সমাবেশ সফল করতে স্থানীয় জামায়াত ও অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, কুলাউড়ার এই নির্বাচনী জনসভায় বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝