Dhaka, Thursday | 9 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

কুলাউড়ায় ধানের শীষের পক্ষে প্রচারণায় প্রবাসী বিএনপি নেতারা

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৩ পিএম  (ভিজিটর : ৩৩)

মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলাম শকুর পক্ষে কাজ করতে মাঠে নেমেছেন প্রবাসী বিএনপি নেতারা। বিশেষ করে বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া শাখার উপদেষ্ঠা, সভাপতি, সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করা কুলাউড়ার প্রবাসী বিএনপি নেতাদের মধ্যে অনেকেই দেশে এসে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাদের একটাই লক্ষ্য, ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করা। এই ধারাবাহিকতায় গত কয়েকদিন থেকে উপজেলার বিভিন্ন এলাকায় তারা গণসংযোগ ও প্রচারণা করেন।

প্রচারণায় অংশ নেন বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের উপদেষ্ঠা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুজ্জামান চৌধুরী তপন, সংগঠনের সভাপতি ও কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ড. সাইফুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র নিউজার্সি স্টেট বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ জুবায়ের আলী, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা আব্দুল মুহিত ভিপি সোহেল, সংগঠনের সার্বিক ও কুলাউড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক দুবাই প্রবাসী আতাউর রহমান আতা, যুগ্ম সাধারণ সম্পাদক ফ্রান্স প্রবাসী সামাদ খান রাজু, প্রবাসী ফখরুল ইসলাম, আব্দুর রহিম, আব্দুল মোমিন, আয়াস আলীসহ আরও অনেকে। এদিকে প্রচারণায় অংশ নিতে শনিবার দুপুরে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন সাবেক ছাত্রদল নেতা যুক্তরাজ্য প্রবাসী খন্দকার আব্দুল করিম নিপু।

আরো অনেক নেতা দেশে ফেরার পথে রয়েছেন। প্রবাসী বিএনপি নেতাদের এই সক্রিয় মাঠপর্যায়ের প্রচারণা কুলাউড়ায় নির্বাচনী পরিবেশকে আরও গতিশীল করে তুলেছে। স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ও সমর্থন বিএনপির নেতাকর্মীদের নতুন উদ্যমে কাজ করতে উৎসাহিত করছে, যা আগামী দিনে ধানের শীষের পক্ষে শক্তিশালী জনমত গড়ে তুলবে বলে আশা করা হচ্ছে। প্রচারণার সময় তরুণ, যুবক, বৃদ্ধ ও নারীদের পাশাপাশি বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং বিএনপির ৩১ দফা কর্মসূচির কথা তুলে ধরা হয়। অনেকেই নেতাদের আশ্বস্ত করেন যে, দেশের কল্যাণে ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে সমুন্নত রাখতে এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে তারা ধানের শীষে ভোট দেবেন।

গণসংযোগ শেষে সাংবাদিকদের বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের নেতারা বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের উন্নয়ন অগ্রগতি হবে। আগামী নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। তাই আগামী নির্বাচনে ধানের শীষ বিজয়ী করতে সর্বস্তরের নেতা-কর্মীদের এখন থেকেই মাঠে নামতে হবে। ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। জনগণের পাশে থেকে ধানের শীষের পক্ষে জনমত গঠন করতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং পিছিয়ে পড়া কুলাউড়া উপজেলায় উন্নয়নের ধারাবাহিকতা ফিরিয়ে আনতে ধানের শীষের বিকল্প নেই। ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলাম একজন যোগ্য প্রার্থী। জনগণের প্রত্যাশা পূরণ ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির নেতৃত্বই পারে কুলাউড়াকে উন্নয়নের পথে এগিয়ে নিতে।

প্রবাসী বিএনপি নেতা শরিফুজ্জামান চৌধুরী তপন বলেন, “দেশের গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার এই গুরুত্বপূর্ণ সময়ে প্রবাসে বসে থাকা সম্ভব নয়। ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলাম শকুর বিজয় নিশ্চিত করতে প্রবাসী ও স্থানীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছেন।” এসময় উপস্থিত স্থানীয় নেতাকর্মীরা বলেন, প্রবাসী নেতাদের সরাসরি অংশগ্রহণ নির্বাচনী কর্মকান্ডে নতুন গতি ও উদ্দীপনা সৃষ্টি করেছে। বিশেষ করে প্রবাসী বিএনপি নেতা শরিফুজ্জামান চৌধুরী তপনের মতো নেতাদের দেশে ফিরে মাঠে নামা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ বাড়িয়েছে।

শেষে কুড়িগ্রাম-৪ আসনের প্রার্থী হাফিজুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝