Dhaka, Tuesday | 21 April 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 21 April 2026 | English
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নারী প্রার্থীর নাম ঘোষণা
হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা, যেসব নির্দেশনা মানতে হবে পরীক্ষার্থীদের
শিরোনাম:

আবুল কালাম আজাদ

চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার

প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৫:৩২ পিএম  (ভিজিটর : ১৩১)

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে তাকে সমর্থন জানানোর জন্য সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে বাগাতিপাড়া উপজেলার ফাগুয়ারদিয়াড় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে হাট-বাজার, বাড়ি ও মাঠে গিয়ে ভোট প্রার্থনা, পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন তিনি।

নির্বাচনী প্রচারণাকালে আবুল কালাম আজাদ বলেন, “আমরা আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে চাই না। আমরা চাই সুশাসনে চ্যাম্পিয়ন হতে। বাংলাদেশকে বিশ্বের কাছে নতুনভাবে পরিচিত করতে চাই।”

তিনি আরও বলেন, বিজয়ী হলে এলাকার সমস্যা সৃজনশীলভাবে সমাধানে কাজ করবেন এবং সে জন্য দোয়া ও ব্যালটের সিলের মাধ্যমে জনগণের সহযোগিতা কামনা করেন।

সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময়ের সময় উন্নয়ন, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত প্রশাসনের প্রত্যাশার কথা তুলে ধরেন ভোটাররা—এ কথাও উল্লেখ করেন এই প্রার্থী।

নির্বাচনের পরও জনগণের পাশে থাকার অঙ্গীকার করে জামায়াতের এই প্রার্থী বলেন, “যখন নির্বাচন ছিল না, তখনও আমরা জনগণের পাশে ছিলাম। এখনো আছি, ভবিষ্যতেও থাকব। নির্বাচনের ফলাফল যাই হোক, সেবা নিয়ে জনগণের পাশে থাকব—ইনশা আল্লাহ।”

তিনি বলেন, “জামায়াতে ইসলামী কাউকে আক্রমণ করে রাজনীতি করে না। আমরা জনগণের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কাজ করতে চাই।”

কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয় নেতাকর্মীরা বলেন, জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমেই সৎ, যোগ্য ও জনকল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। পথসভা ও উঠান বৈঠকগুলোতে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায়।

এ সময় উপস্থিত ছিলেন থানা জামায়াতের নায়েবে আমির আনোয়ার হোসেন মুজাহিদ, ফাগুয়ারদিয়াড় ইউনিয়ন জামায়াতের আমির আমজাদ হোসেন, সেক্রেটারি আকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক আকতার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল রাজ্জাক, জেলা শিবিরের দায়িত্বশীল ইয়াহিয়া, থানা শিবিরের সভাপতি মিঠু সরকার, সেক্রেটারি শাহীন আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝