Dhaka, Monday | 22 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 22 June 2026 | English
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ
আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী
বেসামরিক বিমান চলাচল খাতের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা নিয়ে বেবিচকের কর্মশালা
আজ রুদ্রের মৃত্যুবার্ষিকী
শিরোনাম:

বিএনপি ছেড়ে জামায়াতে যোগ ৫০ নেতাকর্মীর: রাজনীতিতে নতুন মেরুকরণ

প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৭:১০ পিএম  (ভিজিটর : ৫০)

বাগেরহাটের শরণখোলা উপজেলায় বিএনপির রাজনীতিতে বড় ধরনের ভাঙন ধরেছে। উপজেলার ১নং সোনাতলা ওয়ার্ডের অন্তত ৫০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপি ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে সোনাতলা ওয়ার্ডে আয়োজিত জামায়াতের এক উঠান বৈঠকে তারা এই যোগদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ মো. আব্দুল আলিম। তিনি নবাগতদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে দলে বরণ করে নেন।

অধ্যক্ষ মো. আব্দুল আলিম তার বক্তব্যে বলেন, “ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। সাধারণ মানুষ এখন অন্যায়, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে। আজ যারা শামিল হলেন, তাদের এই অংশগ্রহণ সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং একটি ইনসাফ কায়েমের পথ প্রশস্ত করবে।”

নবযোগদানকারী নেতাকর্মীরা জানান, তারা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে দলের কার্যক্রমে কাঙ্ক্ষিত পরিবর্তন না পাওয়ায় এবং ইসলামী মূল্যবোধ ও সৎ নেতৃত্বের আশায় তারা জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী দিনে তারা জামায়াতের পতাকা তলে থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উক্ত উঠান বৈঠকে স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝