Dhaka, Saturday | 20 June 2026
         
English Edition
   
Epaper | Saturday | 20 June 2026 | English
৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল
ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী
জুবাইদা রহমান রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী হিসেবে কাজ করছেন: মঈন খান
আবারো বাড়ল সোনার দাম
শিরোনাম:

প্রতিহিংসার রাজনীতিকে আমি ঘৃণা করি: এস এম জিলানী

প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৮:৩৭ পিএম আপডেট: ১৯.০১.২০২৬ ৯:০৩ পিএম  (ভিজিটর : ৬০)

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, আমার দল প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। আমিও ব্যক্তিগত ভাবে প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই। প্রতিহিংসার রাজনীতিকে আমি ঘৃণা করি।

সোমবার (১৯ জানুয়ারি) গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,দেশের জনগণের প্রতি আমার দলের চেয়ারম্যান তারেক রহমানের অগাধ ভালোবাসা রয়েছে।তাঁর (তারেক রহমান) মতো আমিও এ জনপদের মানুষদেরকে ভালোবেসে সুখে-দুখে এদের পাশে থাকতে চাই।

কোটালীপাড়া-টুঙ্গিপাড়া উপজেলার উন্নয়নের কথা বলতে গিয়ে এস এম জিলানী বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে  মাদক নির্মূলসহ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, নারী উন্নয়নের মধ্য দিয়ে তারেক রহমানের ৩১দফা বাস্তবায়ণে কাজ করবো।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিয়ার রহমান হাওলাদারসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী তার সাথে ছিলেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝