Dhaka, Wednesday | 22 July 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 22 July 2026 | English
আর্জেন্টিনা দল থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন এমিলিয়ানো মার্তিনেজ
নেপালকে হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশ
৭৪ বছরে প্রথমবার মিস ওয়ার্ল্ডে পাকিস্তান
লিসবনে কনসার্ট মাতাবেন জেমস ও জায়েদ খান
শিরোনাম:

নাটোর-৩ আসনে এনসিপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন

প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১১:৪০ এএম  (ভিজিটর : ১০৯)

নাটোর-৩ (সিংড়া) আসনে ১১ দলীয় জোট থেকে এনসিপির প্রার্থী জার্জিস কাদির বাবুর মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় “সচেতন নাগরিক” ব্যানারে শতাধিক মানুষ এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী হাসান, জুলাই যোদ্ধা বায়েজিদ বোস্তামী, আল আমিনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে জোটের পক্ষ থেকে জার্জিস কাদির বাবুর প্রার্থিতা প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

তারা অভিযোগ করেন, জার্জিস কাদির বাবু ফ্যাসিবাদের দোসর এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক ও রাজশাহীর সাবেক মেয়র লিটনের ঘনিষ্ঠজন। এর আগে তিনি রাজশাহী বিএনপির নেতা মিনুর ঘনিষ্ঠ ছিলেন বলেও দাবি করেন বক্তারা।

বক্তারা বলেন, এমন একজন বিতর্কিত ব্যক্তিকে প্রার্থী করা হলে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক বার্তা যাবে। তাই অবিলম্বে তার মনোনয়ন বাতিল করে যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী মনোনয়নের দাবি জানান তারা।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝