Dhaka, Tuesday | 16 June 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 16 June 2026 | English
বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের
দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
দ্রুত বেনজীরকে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিরোনাম:

শৈলকুপায় সরকারি কাজ বন্ধ করে দিল গ্রামবাসী ‎

প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৭:৫৫ পিএম  (ভিজিটর : ১০৬)

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সরকারি উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ এলাকাবাসী।

কৃষি উন্নয়নের অর্থায়নে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে চলমান এ প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহারের চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ঘটনাটি ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার হাসনাভিটা এলাকায়।

‎সরেজমিনে গিয়ে দেখা যায়, ধুলাবালি মিশ্রিত বালি ব্যবহার করে নির্মাণাধীন ব্রিজের ফ্লোর ঢালাই সম্পন্ন করা হয়। পরে বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তারা তীব্র প্রতিবাদ জানান। স্থানীয়দের চাপের মুখে ঠিকাদারপক্ষ বাধ্য হয়ে সেই ঢালাই ভেঙে পুনরায় কাজ শুরু করে। তবে পুনরায় ঢালাই অপসারণের সময় আরও ভয়াবহ চিত্র উঠে আসে। ঢালাইয়ের নিচে কাঠের টুকরো ব্যবহার করা হয়েছে, যা নির্মাণ বিধিমালার চরম লঙ্ঘন। এই দৃশ্য প্রত্যক্ষ করে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন।

তারা বলেন, সরকারি অর্থে এমন নিম্নমানের কাজ ও দুর্নীতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ওয়ার্ক অর্ডার অনুযায়ী শতভাগ স্বচ্ছ ও মানসম্মত কাজ নিশ্চিত না হলে ভবিষ্যতে যেকোনো নির্মাণকাজ কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

এবিষয়ে প্রকল্পের ঠিকাদার কামরান ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ঝিনাইদহ জেলা ব্যবস্থাপক সৌরভ বিশ্বাস মুঠোফোনে জানান, রাতে ঢালাইয়ের বিষয়টি সত্য এবং তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

তিনি দাবি করেন, তাড়াহুড়োর কারণে ভালো বালির সঙ্গে কিছুটা ধুলাবালি ব্যবহার হয়েছে, তবে একেবারেই নিম্নমানের বালি ব্যবহার করা হয়নি। রডের সঙ্গে কাঠ থাকার বিষয়টি অন্ধকারে অনিচ্ছাকৃত ভুল হতে পারে বলেও তিনি মন্তব্য করেন। তবে কাজ দুর্বল হওয়ায় কিছু অংশের ঢালাই অপসারণ করে পুনরায় করার সময় স্থানীয়দের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে বলে জানান তিনি। তার দাবি, কাজ বর্তমানে সঠিক ও স্বচ্ছভাবে চলছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝