Dhaka, Monday | 27 April 2026
         
English Edition
   
Epaper | Monday | 27 April 2026 | English
বৃষ্টির ছোঁয়ায় রাজধানী, স্বস্তির আবেশ
একদিনে হাম ও উপসর্গে প্রাণ গেল ৮ শিশুর
৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছবে ১ লাখ টন অপরিশোধিত তেল
বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
শিরোনাম:

‎ঝিনাইদহ–১ আসনে ৭ জনের মধ্যে ৬ জনের মনোনয়ন বৈধ

প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৮:০৮ পিএম আপডেট: ০৩.০১.২০২৬ ৮:১৭ পিএম  (ভিজিটর : ৮৬)
ফাইল ছবি

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে ঝিনাইদহ–১ (শৈলকুপা) আসনে দাখিলকৃত মনোনয়নপত্রের যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই শেষে ৭ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসউদ।

‎বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান (আসাদ), জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান, জাতীয় পার্টির প্রার্থী মনিকা আলম, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর প্রার্থী অ্যাডভোকেট মতিয়ার রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোঃ আসাদুজ্জামান এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর প্রার্থী শহিদুল এনাম পল্লব।

‎অপরদিকে, ইসলাম আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী নুর আলম বিশ্বাসের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে বাতিল করা হয়েছে। নির্বাচন কমিশনের বিদ্যমান আইন ও বিধিমালার আলোকে তাকে ব্যাংক ঋণখেলাপি হিসেবে বিবেচনা করায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসউদ বলেন, “নির্বাচন কমিশনের আইন ও বিধিমালা অনুসরণ করেই মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। যেসব প্রার্থীর কাগজপত্রে আইনগত ত্রুটি পাওয়া গেছে, তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।” 

তিনি আরও জানান, বাতিল হওয়া প্রার্থী বা তার প্রতিনিধির পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে।

‎এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝