Dhaka, Monday | 25 May 2026
         
English Edition
   
Epaper | Monday | 25 May 2026 | English
সরকারের ১০০ দিন পূর্তিতে বিকেলে সংবাদ সম্মেলন
ঈদযাত্রায় শেষ দিনের ফিরতি ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে আজ
রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যেই সমাপ্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঈদযাত্রায় সদরঘাটে প্রস্তুত ১৭২ লঞ্চ
শিরোনাম:

ভালুকায় মনোনয়নপত্র জমা দিলেন ৬ প্রার্থী

প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৮:৩৭ পিএম  (ভিজিটর : ৮৮)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ–১১ (ভালুকা) আসনে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের নির্ধারিত সময় শেষ হয়েছে। শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ছয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ভালুকা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাইফ উল্লাহ পাঠান ফজলু, গণঅধিকার পরিষদের প্রার্থী আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ডা. জাহেদুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোস্তফা কামাল কাসেমী মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা শেষে প্রার্থীরা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি ভোটারদের সমর্থন নিয়ে নির্বাচনী প্রতিযোগিতায় অংশগ্রহণের দৃঢ় প্রত্যয় জানান তারা।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। (৪ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম করা হবে। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

উপজেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, ময়মনসিংহ–১১ (ভালুকা) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ৮৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৫ হাজার ২১৪ জন, নারী ভোটার ১ লাখ ৭৮ হাজার ৬৭৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন। একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এই সংসদীয় আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন জানান, (৪ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র বাচাই করা হবে। নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে নিরপেক্ষ থেকে কাজ করবেন বলে জানান এই কর্মকর্তা।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝