Dhaka, Thursday | 9 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

সিংড়ায় কৃষি জমিতে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৮:১৯ পিএম  (ভিজিটর : ৯৪)

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের তেরবাড়িয়া ও মাঝিপাড়া এলাকায় তিন ফসলি আবাদি কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন করার অভিযোগে সিংড়া উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের নেতৃত্বে পরিচালিত অভিযান উপজেলার তেরবাড়িয়া এলাকায় পৌঁছালে মাটি কাটার এক্সকেভেটর নিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা। এ সময় ঘটনাস্থল থেকে একটি এক্সকেভেটর আটক করা হলেও সংশ্লিষ্ট সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

পরবর্তীতে একই ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরও একটি এক্সকেভেটর উদ্ধার করা হয়। উভয় স্থান থেকে উদ্ধারকৃত এক্সকেভেটরের ব্যাটারি জব্দ করা হয়েছে, যাতে করে পুনরায় অবৈধ মাটি খনন কার্যক্রম পরিচালনা করা না যায়।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত জানায়, কৃষি জমিতে অবৈধভাবে মাটি কাটা ও পুকুর খনন আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড পরিবেশ ও কৃষি উৎপাদনের জন্য মারাত্মক ক্ষতিকর। ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়িত হলে মাটি ও বালু ব্যবস্থাপনা আইনসহ সংশ্লিষ্ট আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় এলাকাবাসীকে সতর্ক করে বলা হয়, কোনো ভাবেই যেন পুনরায় ফসলি জমিতে টপ সয়েল কাটা বা অবৈধ পুকুর খনন না হয়। অবৈধ কর্মকাণ্ডের তথ্য পেলে তাৎক্ষণিক ভাবে প্রশাসনকে জানানোরও আহ্বান জানানো হয়।

এ সময় উপজেলা প্রশাসন আরও জানায়, কৃষি জমি রক্ষা ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝