Dhaka, Monday | 1 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 1 June 2026 | English
তিন মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, খোলা করমজল পর্যটনকেন্দ্র
ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
দেশে ফিরেছেন ৬১৭৫ হাজি
ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক
শিরোনাম:

মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৫৫

প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৯:৫৭ এএম  (ভিজিটর : ২৭)

মিয়ানমারের শান রাজ্যের একটি গ্রামে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় রোববার বেলা ১২টার দিকে চীন সীমান্তের কাছাকাছি নামখাম টাউনশিপের কাউং তাত গ্রামে এ ঘটনা ঘটে।

মাঠপর্যায়ের পরিস্থিতি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে ২৫ জন নারী এবং ৩০ জন পুরুষ রয়েছেন। তবে অন্যান্য প্রতিবেদনে এই সংখ্যা কিছুটা কম-বেশি উল্লেখ করা হয়েছে।

বিস্ফোরণের পর পরই গ্রামটির ওপর দিয়ে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উড়ে যেতে দেখা যায়।

এলাকাটির নিয়ন্ত্রণকারী এবং জান্তাবিরোধী লড়াইয়ে যুক্ত সশস্ত্র গোষ্ঠী ‘ট্যআং ন্যাশনাল লিবারেশন আর্মি’ (টিএনএলএ) এক বিবৃতিতে জানিয়েছে, খনি ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক থেকে এই ‘আকস্মিক বিস্ফোরণ’ ঘটেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় এক বাসিন্দা লিখেছেন, প্রথম দিকে অনেকেই ধারণা করেছিলেন এটি কোনো বিমান হামলা হবে।

ঘটনাস্থলের ভিডিও চিত্রে দেখা গেছে, বিধ্বস্ত ঘর-বাড়ির আশপাশে বিশাল গর্ত তৈরি হয়েছে এবং ইট-পাথরের টুকরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ ও দুমড়ে-মুচড়ে যাওয়া গাছপালা থেকে তখনো ধোঁয়া বের হচ্ছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝