Dhaka, Friday | 15 May 2026
         
English Edition
   
Epaper | Friday | 15 May 2026 | English
২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বর শুরুর পরিকল্পনা
পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি
সৌদি পৌঁছেছেন ৫৫,২৯৮ বাংলাদেশি হজযাত্রী
ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশ: লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
শিরোনাম:

হাদি হত্যার প্রতিবাদে জুমার পর বিক্ষোভে উত্তাল কুবি

প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩:১৫ পিএম  (ভিজিটর : ৫৮)

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি-কে গুলি করে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের বিচারের দাবীতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে-(কুবি) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর সেন্ট্রাল মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে গিয়ে শেষ হয়।

এ সময় তারা শ্লোগানে বলেন—‘দিল্লীর দালালেরা হুশিয়ার সাবধান; চব্বিশের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার; ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ; গোলামি না আজাদি, আজাদি আজাদি; এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে; আমরা সবাই হাদি হবো, যুগে-যুগে লড়ে যাবো; দিয়েছি তো রক্ত, আরো দেবো রক্ত; হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবো না; সন্ত্রাসীদের বিরুদ্ধে, ডাইরেক্ট এ্যাকশন; লীগ ধর, জেলে ভর।’

বক্তব্যে ইনকিলাব মঞ্চ কুবি শাখার দপ্তর সম্পাদক হাসান অন্তর বলেন‚ ‘হাদি ছিলো ভারতীয় আগ্রাসনবিরোধী, বাঙালী সংস্কৃতির ধারক-বাহক৷ হাদি শাহবাগী কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে লড়ে গেছে। এ লড়াই আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে জারি রাখবো৷ আমরা শহীদ হওয়ার আগ পর্যন্ত হাদিকে ধারণ করে লড়াই করে যাবো।’

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝