Dhaka, Monday | 31 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 31 August 2026 | English
শিরোনাম:

মান্দায় দুই বিশেষায়িত বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৭:১৫ পিএম  (ভিজিটর : ১০০)

নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর ও নুরুল্লাবাদ ইউনিয়নের দুটি বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে ‘আলোর সন্ধানে অটিস্টিক, বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী বিদ্যালয়’এবং ‘দক্ষিণ নূরুল্লাবাদ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়’ এ এসব উপকরণ হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে উপকরণ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা উপসহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, নূরুল্লাবাদ ইউপি চেয়ারম্যান জায়দুর রহমান মণ্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে হারমোনিয়াম, হুইলচেয়ার, হেয়ারিং মেশিন, পিকচার বোর্ড, সাদা ছড়িসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে এ উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে ইউএনও আখতার জাহান সাথী বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাভাবিক জীবনে এগিয়ে নিতে এসব উপকরণ তাদের সহায়ক ভূমিকা রাখবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝