Dhaka, Saturday | 4 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 4 July 2026 | English
জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী
স্বর্ণের দাম ভরিতে বাড়লো ২২১৬ টাকা
শিরোনাম:

বরিশালে বিসিক উদ্যোক্তা মেলা

ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রতি বক্তাদের আহ্বান— বিশ্ববাজারে জায়গা করে নিতে হবে

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৬:৫৯ পিএম  (ভিজিটর : ২৩২)

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত “বিসিক উদ্যোক্তা মেলা ২০২৫” বরিশালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে। ১০ দিনব্যাপী এ মেলা প্রতিদিন রাত ৯টা পর্যন্ত চলবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা প্রশাসক লুচিকান্ত হাজং। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনারের যুগ্ম সচিব খন্দকার আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, উপ পুলিশ কমিশনার ইমদাত হোসেন, বরিশাল বিসিকের উপ-মহাব্যবস্থাপক আবুল বারাকাত মো. আব্দুর রহমান এবং উপ-মহাব্যবস্থাপক নজরুল ইসলাম,  বরিশাল রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক খালাদি সাইফুল্লাহ প্রমূখ।

বক্তারা বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের বিসিকের দ্বারস্থ হতে হবে, কারণ একমাত্র বিসিকই উদ্যোক্তাদের পাশে থেকে কাজ করছে। কীভাবে একটি ব্যবসা গড়ে তোলা ও প্রতিষ্ঠিত করা যায়, সে বিষয়ে সহায়তা দেবে বিসিক। বক্তারা আরও বলেন, উদ্যোক্তাদের আগ্রহ বাড়াতে হবে। শুধু বরিশাল নয়, সারাদেশে বিভিন্ন মেলায় অংশ নিয়ে পণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণ করতে হবে। পাশাপাশি পণ্যের মানোন্নয়ন ও বিশ্ববাজারে ব্যবসা দাঁড় করানো এখন সময়ের দাবি।

প্রসঙ্গত, গতবারের মেলায় ১ কোটিরও বেশি টাকার পণ্য বিক্রি হয়েছিল। এবার ৭০টি স্টল নিয়ে আয়োজিত মেলায় অংশ নিয়েছেন দেশের বিভিন্ন জেলার উদ্যোক্তারা। আয়োজকরা আশা করছেন, এবারের বিক্রি গতবারের রেকর্ড ছাড়িয়ে যাবে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝