| শিরোনাম: |

কক্সবাজারের উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় মোটরসাইকেলের এয়ার ফিল্টারে বিশেষ কায়দায় লুকানো ২২ হাজার ইয়াবাসহ নেওয়াজ উদ্দিন মোরশেদ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত হলো টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব ফুলের ডেইল এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, টেকনাফগামী একটি মোটরসাইকেলকে সন্দেহজনক মনে করে চেকপোস্টে থামায় মরিচ্যা যৌথ চেকপোস্টে দায়িত্বরত বিজিবির টহল দল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইয়াবা পাচারের কথা স্বীকার করে। পরবর্তীতে তল্লাশির সময় তার মোটরসাইকেলের এয়ার ফিল্টারের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, “আটক মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।” বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে নিয়মিত তৎপরতা ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
এফপি/অআ