Dhaka, Wednesday | 22 July 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 22 July 2026 | English
আর্জেন্টিনা দল থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন এমিলিয়ানো মার্তিনেজ
নেপালকে হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশ
৭৪ বছরে প্রথমবার মিস ওয়ার্ল্ডে পাকিস্তান
লিসবনে কনসার্ট মাতাবেন জেমস ও জায়েদ খান
শিরোনাম:

ভালুকায় বকেয়া বেতনের দাবীতে মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ১০:১৯ এএম  (ভিজিটর : ১০৪)

ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকার ওরিয়ন নীট টেক্সটাইল লিমিটেডের প্রায় দেড় হাজার শ্রমিকদের বকেয়া পরিশোধ না করে গত একমাস যাবৎ কারখানায় উৎপাদন বন্ধ করে রাখার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কারখানার শ্রমিকরা।


রোববার (৫ অক্টোবর) সকাল থেকে উপজেলার জামিরদিয়া আইডিয়াল মোড়ে তারা সমবেত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে সমাবেশ করে একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন।


শ্রমিকরা জানান, গত ৮ সেপ্টেম্বর থেকে কারখানাটির উৎপাদন বন্ধ, এ অবস্থায় মালিকপক্ষের কেউ শ্রমিকদের সাথে যোগাযোগ করছেন না এতে বকেয়া বেতনসহ চাকরি হারানোর আশঙ্কায় শ্রমিকেরা এ বিক্ষোভ সমাবেশে কর্মসূচি পালন করেন। শ্রমিক নেতা তোতা মিয়া জানান, কারখানার ৪২ জন ম্যানেজমেন্ট কর্মকর্তার গত দুই মাসের বেতন এখনো পরিশোধ করেননি। এছাড়া রিজাইন দেওয়া ৫৩ জন শ্রমিকের সার্ভিস বেনিফিটসহ অন্যান্য পাওনাও বকেয়া রয়েছে।


বিক্ষোভ মিছিলের খবর পেয়ে সেনাবাহিনী, শিল্প পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের অভিযোগের বিষয়টি সমাধানের আশ্বাস্ত করেন এবং বিক্ষোভ সমাবেশ প্রত্যাহার করতে অনুরোধ জানান, এ-সময় শ্রমিকরা প্রশাসনের অনুরোধে বিক্ষোভ প্রত্যাহার করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে শ্রমিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৮ অক্টোবরের মধ্যে তাদের দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলন করা হবে।


এ বিষয়ে কারখানা মালিক পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


এদিকে, ময়মনসিংহ শিল্প পুলিশ-৫ এর পুলিশ সুপার মো: ফরহাদ হোসেন খান জানান, কারখানায় মালিকানা দ্বন্দ্বে শ্রমিক অসন্তোষের সৃষ্টি হয়েছে।মালিক পক্ষ ও শ্রমিক পক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের সমস্যা সমাধানে শিল্প পুলিশ ও উপজেলা প্রশাসন কাজ করছেন।


এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝