Dhaka, Tuesday | 15 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 15 September 2026 | English
শিরোনাম:

উখিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হচ্ছে আজ

প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ২:১২ পিএম  (ভিজিটর : ৯৯)

শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তিএই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। রোববার (৫ অক্টোবর) সকাল ১০টায় উখিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে দিবসটি পালিত হয়।


উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়, যেখানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রধান শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।


আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।


ইউএন ও বলেন শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি এক মহান দায়িত্ব ও আদর্শচর্চার পথ। শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই শিক্ষাক্ষেত্রে কাঙ্ক্ষিত পরিবর্তন ও উন্নয়ন সম্ভব। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ।


বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সমাজের ঐক্য, পেশাগত দক্ষতা ও আন্তরিকতা অপরিহার্য। শিক্ষকদের যথাযথ সম্মান, প্রশিক্ষণ এবং সুযোগ-সুবিধা নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।


এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝