Dhaka, Monday | 6 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 6 July 2026 | English
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
শিরোনাম:

রাজৈরে সিঙ্গারা-পুরি দোকানীর মরদেহ উদ্ধার

প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১৯ পিএম  (ভিজিটর : ১৩৭)

মাদারীপুরের রাজৈরে মোঃ জামাল মুন্সি (৫০) নামে এক সিঙ্গারা-পুরি দোকানীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে জেলার রাজৈর উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের কালীবাড়ি এলাকায় রাস্তার পাশের একটি ঘরের পিছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জামাল একই ইউনিয়নের হরিদাসদী গ্রামের মৃত সৈয়দ আলী মুন্সির ছেলে। তিনি কালীবাড়ি বাজারে সিঙ্গারা-পুরি তৈরি করে বিক্রি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯ টার দিকে দোকান বন্ধ করেন জামাল। পরে কালীবাড়ি বাজার থেকে নিজ বাড়ি হরিদাসদীর উদ্দেশ্যে রওনা করেন তিনি। কিন্তু রাতে আর বাড়ি ফিরে যাননি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে কালীবাড়ি এলাকায় টেকেরহাট-কালীবাড়ি আঞ্চলিক সড়কের পাশের একটি ঘরের পিছনে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। এসময় রাজৈর থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি ব্রেইন স্ট্রোক করে মারা গেছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। কারণ এর আগেও তিনি ব্রেইন স্ট্রোক করেছিলেন এবং চিকিৎসার জন্য সরকারি অনুদানের টাকাও পেয়েছেন।

তবে রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এফপি/অআ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝