Dhaka, Wednesday | 22 July 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 22 July 2026 | English
আর্জেন্টিনা দল থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন এমিলিয়ানো মার্তিনেজ
নেপালকে হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশ
৭৪ বছরে প্রথমবার মিস ওয়ার্ল্ডে পাকিস্তান
লিসবনে কনসার্ট মাতাবেন জেমস ও জায়েদ খান
শিরোনাম:

ভালুকায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩২ এএম  (ভিজিটর : ১২৮)

ময়মনসিংহের ভালুকায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের রামপুর এলাকায়, অপর ঘটনাটি ঘটেছে হবিরবাড়ি ইউনিয়নের চেছুয়া বাজার এলাকায়।

মডেল থানা সুত্রে জানা যায়,  সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে হবিরবাড়ি ইউনিয়নের চেছুয়া বাজারে স্থানীয় মুদি দোকানদার আশিক মির্জা (২৬) নিজ দোকানে বিদ্যুতের সংযোগের কাজ করছিলেন। এসময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট তিনি গুরুতর আহত হন। তৎক্ষনাৎ স্থানীয় ও পরিবারের সদস্যরা তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক আশিক মির্জাকে মৃত বলে ঘোষণা করেন। তিনি ওই এলাকার তাজউদ্দীন মির্জার ছেলে। মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মডেল থানা পুলিশ।

এর আগে গত রাত ১২টা দিকে উপজেলার মেদুয়ারি ইউনিয়নের রামপুর গ্রামের নুরুল ইসলাম সরকারের ছেলে মিন্টু মিয়া (৩০) নেশাগ্রস্ত অবস্থায় রামপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অফিসের সামনে গিয়ে দরজা-জানালা ভাঙচুর শুরু করেন। এসময় দায়িত্বপ্রাপ্ত নাইটগার্ড তপন মিয়া বাধা দিলে তিনি আরও উত্তেজিত হয়ে ওঠেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন মাদ্রাসার জমিদাতা ও তপন মিয়ার বড় ভাই মোকসেদুর রহমান (৪০)। 

সেখানে মিন্টু মিয়ার সঙ্গে তার বাকবিতন্ডা হয়। একপর্যায়ে মিন্টু ধাক্কা দিলে মোকসেদুর মাটিতে পড়ে আহত হয়, আহত মোকসেদুর রহমানকে পরিবারের সদস্যরা দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মোকসেদুর রহমানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার তদন্ত কর্মকর্তা আব্দুল মালেক জানান, মোকসেদুর রহমানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আশিক মির্জা মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এফপি/অআ




সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝