Dhaka, Tuesday | 13 October 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 13 October 2026 | English
শিরোনাম:

মোংলায় পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ী সহ আটক ৩

প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১:১৪ পিএম  (ভিজিটর : ৪২৫)

মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে নজরুল নজু সহ দুই সহযোগীকে আটক করেছে মোংলা থানা পুলিশ। সোমবার (১৫ সেপ্টম্বর ) পৌর শহরের মাদ্রাসা রোড সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মোংলা পৌর শহরের মাদ্রাসা রোডের বাসিন্দা মৃত ইউনুস আলী সরদারের ছেলে নজরুল ইসলাম নজু (৪৫), শহিদুল ইসলামের ছেলে ফয়সাল হোসেন রাব্বি (২২), মিঠাখালি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খাসের ডাঙ্গা গ্রামের মৃত আনিস শেখের ছেলে আল আমিন শেখ (৩৫)।

মোংলা থানার ওসি মোঃ আনিসুর রহমান জানান, গোপন তথ্যের মাধ্যমে মোংলা থানা পুলিশের নেতৃত্বে পৌর শহরের মাদ্রাসা রোড সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবা  ব্যবসায়ীসহ তিন জনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

তিনি আরো জানান, ভবিষ্যতেও এ ধরনের অভিযান মোংলা থানা পুলিশ অব্যাহত রাখবে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝