Dhaka, Saturday | 4 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 4 July 2026 | English
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী
শিরোনাম:

কিশোরগঞ্জে ভিসা প্রতারণার ফাঁদে পড়ে প্রতারকের বাড়িতে অনশন

প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১২:৫২ পিএম  (ভিজিটর : ২৯৩)

ভিসা প্রতারণার ফাঁদে পড়ে সাড়ে আঠার লাখ টাকা খুঁইয়ে প্রতারকের বাড়িতে অনশন করেছেন এক সিঙ্গাপুর ফেরৎ প্রবাসী যুবক।

রবিবার (২৫ আগস্ট) নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের দক্ষিণ বাহাগিলি ডাঙ্গাপাড়া মোঃ সেগেন উদ্দিনের ছেলে জসিম মিয়ার (২৮) বাড়ীতে দুপুর সাড়ে বারোটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত প্রতারণার শিকার মোঃ আসাদুজ্জামান (৪১) খোয়ানো টাকা ফেরৎ পেতে অনশন শুরু করেন। তার বাড়ী ঠাকুরগাঁও জেলার রাণীশংকাইল উপজেলার মুজাহিদাবাদ গ্রামে। কিশোরগঞ্জ থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে এস আই আলমগীর হোসেনকে পাঠিয়ে ভুক্তভোগীকে থানায় নিয়ে আসে।

প্রতারণার শিকার আসাদুজ্জামান বলেন, একই এলাকার প্রতারক জসিম ও জাকির সাথে প্রায় ১ বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হওয়ার পর তারা জানায় দু’জন বর্তমান কানাডা প্রবাসী। ওই দেশে আমি ও বন্ধুরা কানাডা যেয়ে চাকুরী করার ইচ্ছার কথা বললে তারা বিকাশে টাকা চায়। সরল বিশ্বাসে ২০২৪ সালের মার্চ মাসে আমরা ২৫ হাজার ৯০০ টাকা বিকাশে পাঠিয়ে দেই। পরে ওই দুই প্রতারক ভিডিও কলের মাধমে বিভিন্ন পাসপোর্ট, ভিসা, ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র দেখালে আমরা বিশ্বাস করে ১৮ লাখ ৫০ হাজার টাকা বিভিন্ন বিকাশ এ্যকাউন্টে পাঠিয়ে দেই। এর পরেই দুজনের মোবাইল নম্বর বন্ধ করে দেয়। সন্দেহ হলে আমরা খবর নিয়ে জানতে পারি তারা দুজনই প্রতারক। তাদের ঠিকানা বের করে স্থানীয় আত্বীয়-স্বজনদের মাধমে টাকা ফেরৎ চাইলে তাদের উপর হামলা করে ও হুমকি দেয়। তাই উপায় না দেখে আমি একাই এসে এই প্রতারকের বাড়িতে অনশন করছি।

কিশোরগঞ্জন থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় মামলা করলে আসামিদের বিরুদ্ধে অ্যাকশন নিব।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝