Dhaka, Monday | 14 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 14 September 2026 | English
শিরোনাম:

রাণীনগরে আওয়ামী লীগ নেতা মান্নান গ্রেফতার

প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৭:২৫ পিএম  (ভিজিটর : ২৫৮)

নওগাঁর রাণীনগরে বিস্ফোরক মামলায় উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মান্নান মহুরিকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতারকৃত মান্নান মহুরি রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক পদে রয়েছেন। তিনি উপজেলার কাশিমপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।

রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান জানান, মান্নান মহুরি উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলার আসামি। সে দীর্ঘদিন যাবৎ পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আদমদিঘী উপজেলায় তার এক আত্মীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝