Dhaka, Monday | 6 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 6 July 2026 | English
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
শিরোনাম:

রাজৈরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই

প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৫:১২ পিএম  (ভিজিটর : ১৩১)

মাদারীপুরের রাজৈরে আকাশ আকন (১৮) নামে এক ভ্যানচালককে হত্যা করেছে ছিনতাইকারীরা। এসময় তার অটোভ্যানটি ছিনতাই করে নিয়ে গেছে।

বুধবার (৩০ জুলাই) গভীর রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলার বদরপাশা ইউনিয়নের নয়ানগর মাছকান্দি গ্রামের বদরপাশা-উমারখালী সড়কের পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আকাশ রাজৈর পৌরসভার ৫নং ওয়ার্ড পশ্চিম রাজৈর গ্রামের আমজেদ আকনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩০ জুলাই) সকালে জীবিকার তাগিদে বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে বের হন আকাশ। কিন্তু রাতে আর তিনি বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি পরিবারের লোকজন।

আজ (বৃহস্পতিবার) সকাল ৯ টার দিকে নয়ানগর মাছকান্দি গ্রামে বদরপাশা-উমারখালী সড়কের পাশের পরিত্যক্ত একটি টিনশেট ঘরের পাশে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। এসময় রাজৈর থানায় খবর দেন তারা।

পরে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ ও উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামানসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে মরদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। এ ঘটনায় মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) জাহাঙ্গীর আলমও ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় জোরালো পদক্ষেপ গ্রহণের কথা জানিয়ে ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) জাহাঙ্গীর আলম জানান, তাকে গলায় চিকন রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং তার অটোভ্যানটি ছিনতাই করে নিয়ে গেছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় রাজৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আসামি ধরার জন্য কাজ করছে পুলিশ।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝