Dhaka, Monday | 18 May 2026
         
English Edition
   
Epaper | Monday | 18 May 2026 | English
এলিট ফোর্স হিসেবে র‍্যাব পরিচালনায় হচ্ছে নতুন আইন
তনু হত্যা মামলায় নতুন মোড়, চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পিবিআই
আজ চাঁদ দেখা কমিটির সভা
সৌদিতে পৌঁছেছেন প্রায় ৬০ হাজার বাংলাদেশি হজযাত্রী
শিরোনাম:

শ্বশুরবাড়ি থেকে আটক সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ সভাপতি

প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৫:০৮ পিএম  (ভিজিটর : ১১২)

নোয়াখালী হাতিয়ায় শ্বশুরবাড়িতে পলাতক থেকে নাশকতা করার চেষ্টার অভিযোগে সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলাউদ্দিন বেদনকে আটক করা হয়েছে।

বৃস্পতিবার (৩১ জুলাই) ভোরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জোড়খালী গ্রাম থেকে আটক করে হাতিয়া থানা পুলিশ।

আটক আলাউদ্দিন বেদন চট্রগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৩নং ওয়ার্ড হরিষপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি দীর্ঘদিন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

হাতিয়া থানা পুলিশ জানায়, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে গোপনে সংঘবদ্ধ হচ্ছে আওয়ামী লীগের কিছু লোকজন। গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান করে পুলিশের একটি টিম। এসময় জোড়খালী গ্রামের কালাম হাজীর বাড়ীর বাগান থেকে বেদনকে পালিয়ে থাকা অবস্থায় আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সাথে থাকা আরো ১৫-২০ জন সহযোগি পালিয়ে যায়।

আলাউদ্দিন বেদন দীর্ঘদিন এই বাড়ীতে পালিয়ে ছিলেন। তিনি একই এলাকার নুরুল ইসলামের মেয়ে জামায়।

এই বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, আটক আলাউদ্দিন বেদনকে কোর্টহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার অভিযোগে মামলা করা হয়েছে। তার সাথে থাকা সহযোগিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝