আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পিরোজপুরে পশুর হাটে সার্বিক নিরাপত্তা জাল টাকা শনাক্তকরণের মেশিন সহ কন্ট্রোল রুম খুলেছে র্যাব-৮।
আজ সোমবার (২৫ মে) বিকেল ৩টায় পিরোজপুর পৌরসভার বলেশ্বর ব্রিজ সংলগ্ন পশুর হাট পরিদর্শন করেন র্যাব-৮, সিপিএসসি'র কোম্পানি কমান্ডার মোঃ কামরুজ্জামান।
এসময় তিনি হাটে জাল টাকা শনাক্তকরণের অত্যাধুনিক মেশিন স্থাপন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপদ লেনদেন নিশ্চিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে র্যাব সদস্যরা হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন চলাচল, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ স্থানসমূহ ঘুরে দেখেন। ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের জাল টাকা, প্রতারণা কিংবা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য র্যাবের নজরদারি জোরদার করা হয়েছে বলে জানানো হয়।
পরিদর্শন শেষে পৌরসভার পশুর হাটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মিডিয়া ব্রিফিংয়ে অংশ নেন কোম্পানি কমান্ডার মোঃ কামরুজ্জামান।
এফপি/জেএস