Dhaka, Sunday | 24 May 2026
         
English Edition
   
Epaper | Sunday | 24 May 2026 | English
রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যেই সমাপ্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঈদযাত্রায় সদরঘাটে প্রস্তুত ১৭২ লঞ্চ
২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৩ কোটি
আগামীকাল থেকে শুরু হচ্ছে টানা ৭ দিনের ঈদের ছুটি
শিরোনাম:

খুলনা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত

প্রকাশ: রবিবার, ২৪ মে, ২০২৬, ৭:০১ পিএম  (ভিজিটর : ৬)

জাতীয় শিক্ষা পদক-২০২৬ এ খুলনা জেলা পর্যায়ে “শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)” হিসেবে নির্বাচিত হয়েছেন পাইকগাছা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

এ অর্জনে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা, সততা, জবাবদিহিতা এবং জনবান্ধব কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা অর্জন করেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। দায়িত্ব পালনের শুরু থেকেই শিক্ষা খাতের উন্নয়ন, বিদ্যালয় পরিদর্শন, শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, ওয়াসিউজ্জামান চৌধুরীর দক্ষ নেতৃত্বে পাইকগাছা উপজেলার শিক্ষা, প্রশাসন ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। তাঁর এই অর্জনে উপজেলাবাসী গর্বিত ও আনন্দিত।

সুধীজনরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ কর্মজীবনের আরও সাফল্য কামনা করেছেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝