Dhaka, Monday | 25 May 2026
         
English Edition
   
Epaper | Monday | 25 May 2026 | English
রাজধানীজুড়ে মুষলধারে বৃষ্টি
সরকারের ১০০ দিন পূর্তিতে বিকেলে সংবাদ সম্মেলন
ঈদযাত্রায় শেষ দিনের ফিরতি ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে আজ
রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যেই সমাপ্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিরোনাম:

রাস্তায় মানসিক ভারসাম্যহীন নারীর কন্যা সন্তান প্রসব

প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১১:২২ পিএম  (ভিজিটর : ৩০৬)

খুলনা পাইকগাছা পৌর সদরের মেইন রোডে হিরো শোরুমের বিপরীত পাশে একজন মানসিক ভারসাম্যহীন নারী ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

প্রসবের পর স্থানীয় চিকিৎসক আব্দুল হালিম ভ্যানযোগে মা ও নবজাতককে উদ্ধার করে দ্রুত পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে মা ও সন্তান দুজনেই সুস্থ ও নিরাপদ অবস্থায় চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহেরা নাজনীন হাসপাতালে ছুটে যান। সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস। তারা মা ও শিশুর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এসময় ইউএনও মাহেরা নাজনীন বলেন, “যদি প্রসূতির পরিচয় নিশ্চিত করা না যায়, তাহলে সরকারিভাবে তার এবং শিশুর সার্বিক সহযোগিতার ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা ও মানবিক সহানুভূতির জন্ম নিয়েছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝