Dhaka, Monday | 18 May 2026
         
English Edition
   
Epaper | Monday | 18 May 2026 | English
এলিট ফোর্স হিসেবে র‍্যাব পরিচালনায় হচ্ছে নতুন আইন
তনু হত্যা মামলায় নতুন মোড়, চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পিবিআই
আজ চাঁদ দেখা কমিটির সভা
সৌদিতে পৌঁছেছেন প্রায় ৬০ হাজার বাংলাদেশি হজযাত্রী
শিরোনাম:

ফরিদপুরে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত অন্তত ১০

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৪:২৭ পিএম  (ভিজিটর : ১০৮)

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কোষা গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও করিমপুর হাইওয়ে থানার সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেসের একটি বাস ও ফরিদপুর থেকে মাগুরাগামী রিক এন্টারপ্রাইজের একটি বাসের মধ্যে গোপালপুর এলাকার আবুল হোসেন ফিলিং স্টেশনের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রিক এন্টারপ্রাইজের বাসের তিনজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও অন্তত ১০ জন যাত্রী।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

করিমপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনায় দুটি বাসই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়ক থেকে বাস দুটি সরিয়ে নেওয়ার পর বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝